টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো শিশুসহ ৫ জনের

টাঙ্গাইল প্রতিনিধি:
ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো শিশুসহ ৫ জনের। টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ পাঁচ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেংগর ৭ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ধলাটেংগর এলাকায় পৌঁছালে হঠাৎ তেল শেষ হয়ে যায়। এ সময় বাসের কয়েকজন যাত্রী নেমে পাশের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সংলগ্ন রেললাইনে বসে ছিলেন। এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দুই পুরুষ ঘটনাস্থলেই নিহত হন।

শিরোনাম