টাঙ্গাইলে বিজয় মিছিলকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ,আহত-১৫

টাঙ্গাইল প্রতিনিধিঃ
বিজয় মিছিলকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ।টাঙ্গাইলের কালিহাতীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিএনপির নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোর নেতৃত্বে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে একটি বিজয় মিছিল বের করা হয়। অপরদিকে, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় অপরপক্ষ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ তালুকদারসহ শীর্ষ পর্যায়ের কয়েকজনে মিলে নেতাকর্মীদের নিয়ে শহীদ শফি সিদ্দিকী তোরণের পাশে একটি সমাবেশ করছিলেন। টিটোর নেতৃত্বে আসা মিছিলটি সমাবেশের কাছাকাছি পৌঁছালে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা থেকে হামলা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভরপক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার পর থেকে কালিহাতী বাসস্ট্যান্ড এলাকাসহ সমাবেশস্থল এলাকায় থমথমে অবস্থা সৃষ্টি হয়।এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫-২০ জন।

শিরোনাম