টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ হত্যা মামলার আসামি

বিশেষ প্রতিনিধি:
টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা সেই তরুণ হত্যা মামলার আসামি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে আসা তরুণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ওই তরুণের নাম রাকিব (২০)। তিনি গাজীপুরে হওয়া একটি হত্যা মামলার প্রধান আসামি। রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি ঢাবির বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ছাত্র। ভাইরাল হওয়া রাকিবকে পুলিশ গ্রেফতার করছে না বলে অভিযোগ মামলার বাদীর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই নারীকে দেখা যায়। তাদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে গিয়েছিলেন রাকিব। ভুক্তভোগী ওই নারী কাঁদতে কাঁদতে বলেন, ‘মারেন, মারেন না কেন? মারেন। এটা আপনার জায়গা, এটা আমাদের জায়গা। এটা বিশ্ববিদ্যালয়, ওকে। এখানে সবার আসার রাইট আছে।’ জানা গেছে, পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন ওই নারী। একপর্যায়ে তাকে হেনস্তা করা হয়।

জানা গেছে, সফিপুরের পশ্চিমপাড়া এলাকায় সাব্বির আহমেদকে (২০) কুপিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের বড় ভাই মহিউদ্দিন আবির বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় রাকিব ও তার জমজ ভাই সাকিবকে আসামি করা হয়।

শিরোনাম