টেকনাফে অস্ত্র ঠেকিয়ে কৃষকসহ ৩ জনকে অপহরণ,পরিবারবর্গ উদ্বিগ্ন

টেকনাফ প্রতিনিধিঃ
অস্ত্র ঠেকিয়ে কৃষকসহ ৩ জনকে অপহরণ,পরিবারবর্গ উদ্বিগ্ন। কক্সবাজারের টেকনাফে অস্ত্র ঠেকিয়ে পাহাড়ের পাশের কৃষি জমিতে কাজ করার সময় দুই কৃষকসহ তিন জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের কাছে অস্ত্র ছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে টেকনাফ বাহারছড়ার চৌকিদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন, টেকনাফ বাহারছাড়া ইউপির উত্তর শীলখালী পাড়া এলাকার বাসিন্দা আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে হন্যায়া (১৪)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। অপহৃত দুই জন কৃষক, আরেকজন রাখাল। এ সময় অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যায়।

শিরোনাম