টেকনাফে চালককে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে ছুরিকাঘাত করে রুবেল (২০) নামে এক ইজিবাইক (টমটম) চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। রুবেল টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার বাসিন্দা মো. জাফরের ছেলে। গতকাল ভোরে এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি সদস্য রশিদ মিয়া।

তিনি জানান, তারাবির নামাজ শেষে মিঠাপানির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের উপর এক ইজিবাইক (টমটম) চালকের মরদেহ রাস্তায় পড়ে রয়েছে। এমন সংবাদ পেয়ে থানা পুলিশকে সঙ্গে সঙ্গে জানায়। এরপর ঘটনাস্থলে পুলিশের একটি টিম এসেছে। এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শিরোনাম