টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে স্পিডবোট ডুবে প্রাণ গেলো মা ও মেয়ের

কক্সবাজার প্রতিনিধিঃ
নৌপথে স্পিডবোট ডুবে প্রাণ গেলো মা ও মেয়ের কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া এলাকায় ঢেউয়ের আঘাতে স্পিডবোটটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, সেন্টমার্টিনের পূর্বপাড়ার বাসিন্দা মরিয়াম খাতুন (৩৫) এবং তার পাঁচ বছরের মেয়ে মাহিমা।

শিরোনাম