ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিটি কলেজের শিক্ষার্থীর

স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর শ্যামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আরাফাত তানজিদ ওরফে চয়ন (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে ঢাকার সিটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. সাহেদ (১৭) আহত হয়েছে।

গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শ্যামপুরের ধোলাইপাড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

শিরোনাম