ট্রাক্টর উল্টে প্রাণ গেলো একই পরিবারের ৩ নারীর

স্টাফ রিপোর্টার:
ট্রাক্টর উল্টে প্রাণ গেলো একই পরিবারের ৩ নারীর। কুমিল্লার তিতাসে একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে তিন নারী নিহত হয়েছেন। আহত হয়েছে এক শিশু। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি-রাজাপুর সড়কের তিতাস নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শুক্কুর আলীর স্ত্রী রিনা আক্তার (৩৫), ইমন মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩০) ও ফারুক মিয়ার স্ত্রী সামছুন নাহার (৪০)। এদের মধ্যে রুজিনা ও সামছুন নাহার আপন জা ও রিনা আক্তার তাদের ভাগনের স্ত্রী।

শিরোনাম