ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত-৩

বগুড়া প্রতিনিধিঃ
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত-৩। বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজিচালিত অটোরিকশা ও বালুবাহী ডাম্প ট্রাকের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিন জন নিহত ও দুই জন আহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন,বগুড়ার শিবগঞ্জের সুলতানপুর গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে সিএনজি অটোরিকশা চালক শুকুর আলী (৪০), যাত্রী গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিমল চন্দ্র দাসের ছেলে বিপুল চন্দ্র দাস (৩৮) ও তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫)। আহতরা হলেন- বিপুল চন্দ্র দাসের স্ত্রী মমতা রানী দাস (৩২) ও মেয়ে রূপা মনি দাস (১২)।

শিরোনাম