ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো মা-মেয়েসহ ৩ জনের

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো মা-মেয়েসহ ৩ জনের। সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-মেয়েসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী। তারা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। এ ছাড়াও শহরের নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)।

শিরোনাম