ট্রাক চাপায় কলেজছাত্রের মৃত্যু, ট্রাকে আগুন দিলো ক্ষুব্ধ জনতা

বিশেষ প্রতিনিধিঃ
ট্রাক চাপায় কলেজছাত্রের মৃত্যু, ট্রাকে আগুন দিলো ক্ষুব্ধ জনতা। রাজশাহীতে ট্রাকচাপায় নাইম ইসলাম (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় রোহান ইসলাম (২২) নামে আরেক আরোহী আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে ট্রাকটিতে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন।

শনিবার (১৫ নভেম্বর) বিকালে নগরের চৌদ্দপাই বিহাস মোড়ে রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাইম ইসলাম (২৩) রাজশাহী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও নগরীর মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

শিরোনাম