ট্রান্সফরমার বিস্ফোরণে যুবকের মৃত্যু,আহত মা-বাবা

সংবাদ জমিন রিপোর্টঃ
ট্রান্সফরমার বিস্ফোরণে যুবকের মৃত্যু, আহত মা-বাবা। রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ এ তথ্য জানান। তিনি বলেন, বাকিদের অবস্থা সংকটাপন্ন। দগ্ধরা হলেন, মোসলেম উদ্দিন (৬৫)। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। মোসলেমের স্ত্রী সালমা বেগম (৫০)। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। মারা যাওয়া মেজবাহ এই দম্পত্তির সন্তান।

শিরোনাম