ট্রাম্পকে সাম্রাজ্যবাদী বললেন ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক:
সাম্রাজ্যবাদী বললেন ভেনেজুয়েলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী বা ঔপনিবেশিক হুমকি দেওয়ার অভিযোগ এনেছে ভেনেজুয়েলা। দেশটির আকাশসীমা বন্ধে ট্রাম্পের এক মন্তব্যের প্রতিক্রিয়ায় এই কথা বলেছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

কারাকাসের অভিযোগ, তাদের দেশের আকাশসীমা “বন্ধ” করার আহ্বান জানিয়ে ট্রাম্প “ঔপনিবেশিক হুমকি” দিয়েছেন। তার মন্তব্য ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে একটি অদ্ভুত, বেআইনি এবং অযৌক্তিক আগ্রাসন।

শিরোনাম