ট্রাম্পের শুল্কের জেরে মার্কিন অস্ত্র ও যুদ্ধবিমান কেনার পরিকল্পনা স্থগিত করল ভারত

সংবাদ জমিন,আন্তর্জতিক ডেস্খঃ
ডনাল্ড ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের পর,আমেরিকার কাছ থেকে অস্ত্র ও বোয়িং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, রাশিয়ান তেল আমদানি অব্যাহত রাখার কথা উল্লেখ করে ভারত সরকার আমেরিকান নির্মাতা বোয়িং থেকে ছয়টি P-8I বিমান কেনা স্থগিত করে দিয়েছে।

ভারতীয় পণ্যের উপর মোট শুল্ক এখন ৫০% এ উন্নীত করা হয়েছে, যা যে কোনো দেশের উপর আমেরিকা আরোপিত সর্বোচ্চ শুল্কের মধ্যে একটি। রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও অস্ত্র ক্রয়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে আমেরিকা। এটিকে “রাশিয়ান যুদ্ধযন্ত্রের” প্রতি ভারতের সমর্থন হিসেবে উল্লেখ করা হয়েছে।এর জবাবে, ভারতের বিদেশ মন্ত্রক মার্কিন পদক্ষেপগুলোকে “অযৌক্তিক ” বলে জানিয়েছে এবং রাশিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের অব্যাহত বাণিজ্যের কথা উল্লেখ করে পশ্চিমা ভণ্ডামির কথা তুলে ধরেছে।

শিরোনাম