ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের সেনা মোতায়েন শুরু

আন্তর্জাতিক ডেস্ক:
ট্রাম্পের হুমকির পর গ্রিনল্যান্ডে ইউরোপীয় ইউনিয়নের সেনা মোতায়েন শুরু। গ্রিনল্যান্ডে ইউরোপীয় ন্যাটো সদস্যদেশগুলোর সামরিক সদস্যরা পৌঁছাতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলে দাবি করার পরেই এই পদক্ষেপ নিলো ইউরোপীয় দেশগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনকে নিজেদের অবস্থান পরিষ্কারের প্রথম ধাপ এবং একটি শক্ত রাজনৈতিক বার্তা হিসেবে বর্ণনা করেছেন ফ্রান্সের জ্যেষ্ঠ কূটনীতিক অলিভিয়ে পোয়াভ্র দ’আরভর। তার ভাষায়, এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানানো হচ্ছে যে গ্রিনল্যান্ডে ন্যাটোর উপস্থিতি রয়েছে এবং জোটের ঐক্য অটুট আছে।

শিরোনাম