ডাকসুর সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে অধ্যাপক আ ক ম জামাল হেনস্তার শিকার

বিশেষ প্রতিনিধি:
ডাকসুর সমাজসেবা সম্পাদকের নেতৃত্বে অধ্যাপক আ ক ম জামাল হেনস্তার শিকার্ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও আওয়ামীপন্থী নীল দলের শিক্ষক আ ক ম জামালকে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে হেনস্তা করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। এ সময় তার সঙ্গে ছিলেন একই বিভাগের আরেক অধ্যাপক জিনাত হুদাও।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। হেনস্তার বিষয়ে আ ক ম জামাল বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষকদের বিরুদ্ধে এমন ‘মব এবং হেনস্তা’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ‘নজিরবিহীন’।

শিরোনাম