ডাকসু নির্বাচনে ইউল্যাব কেন্দ্রে ছাত্রদলের বিক্ষোভ

সংবাদ জমিন রিপোর্টঃ
ইউল্যাব কেন্দ্রে ছাত্রদলের বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের নেতাকর্মীরা। এ সময় ভোটকেন্দ্রের ফটকে এলোপাতাড়ি লাথি মেরে প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টায় ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, এলইডি বন্ধ করে ভোট গণনা করা হচ্ছে। মূলত কারচুপি করতেই এমনটি করা হচ্ছে বলে অভিযোগ করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

শিরোনাম