ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে যারা বিজয়ী হলেন

সংবাদ জমিন রিপোর্টঃ
ডাকসু নির্বাচনে বিভিন্ন পদে যারা বিজয়ী হলেন । ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাদিক কায়েম সহ-সভাপতি (ভিপি) এবং এস এম ফরহাদ সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন একই প্যানেলের মহিউদ্দিন খান।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

শীর্ষ ৩টি পদ ছাড়াও ডাকসুর ১২টি সম্পাদকীয় পদের মধ্যে ৯টিতে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকি তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেলে মোট পদ পদ ২৮টি। ভিপি, জিএস, এজিএস ছাড়া সম্পাদকীয় পদ ১২টি। বাকি ১৩টি সদস্যপদ। এই ১৩ জনের মধ্যে ১১ জনই শিবির সমর্থিত প্যানেলের।

জয়ী হলেন যারা–

সহ-সভাপতি (ভিপি)– আবু সাদিক কায়েম

সাধারণ সম্পাদক (জিএস) –এস এম ফরহাদ

সহসাধারণ সম্পাদক (এজিএস)— মহিউদ্দীন খান

মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক—ফাতেমা তাসনিম জুমা

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক—ইকবাল হায়দার

কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক— উম্মে ছালমা

আন্তর্জাতিক সম্পাদক—জসীমউদ্দিন খান

সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক—মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ (স্বতন্ত্র)

গবেষণা ও প্রকাশনা সম্পাদক—সানজিদা আহমেদ তন্বি (স্বতন্ত্র)

ক্রীড়া সম্পাদক—আরমান হোসেন

ছাত্র পরিবহন সম্পাদক—আসিফ আব্দুল্লাহ

সমাজসেবা সম্পাদক—যুবাইর বিন নেছারী (স্বতন্ত্র)

ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক—মাজহারুল ইসলাম

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক—এম এম আল মিনহাজ

মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক—মো. জাকারিয়া

১৩টি সদস্য পদে জয়ী হয়েছেন-

সাবিকুন নাহার তামান্না

সর্ব মিত্র চাকমা

ইমরান হোসাইন

আফসানা আক্তার

রায়হান উদ্দীন

মো. মিফতাউল হোসাইন আল মারুফ

তাজিনুর রহমান

আনাস ইবনে মুনীর

হেমা চাকমা

বেলাল হোসাইন অপু

মো. রাইসুল ইসলাম

মো. শাহীনুর রহমান

উম্মে উসওয়াতুন রাফিয়া

এর মধ্যে হেমা চাকমা ডাকসুতে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর একাংশের জোট ‘প্রতিরোধ পর্ষদ’ থেকে সদস্য পদে লড়েন। রাফিয়া স্বতন্ত্র পদে জয়ী হয়েছেন। বাকিরা সবাই ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট ও জিএস পদে এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট ও জিএস প্রার্থী তানভীর বারী হামিম ৫ হাজার ২৮৩ পেয়েছেন ভোট। এজিএসে পদে মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট

শিরোনাম