ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার

সংবাদ জমিন রিপোর্টঃ
নির্বাচন বর্জনের ঘোষণা ভিপি প্রার্থী তাহমিনার। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী তাহমিনা আক্তার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তাহমিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘আগে থেকে শিবির প্রার্থীর পক্ষে পূরণ করা ব্যালট দিয়ে এবং বিভিন্ন কৌশলে জালিয়াতি করে তাদের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার জন্য প্রহসনের ভোটগ্রহণ হচ্ছে। এসব কারণে আমি ভিপি পদ থেকে প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিলাম।’

শিরোনাম