ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় ছাত্রলীগের নেতা

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে রাকিবুল ইসলাম জোমাদ্দার (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কারাবন্দি এক নেতা প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাকিবুল উপজেলার সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

জানা গেছে, রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দারকে জানাজার পরে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। জানাজায় অংশ নিতে স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান রাকিবুল। জানাজায় পায়ে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় অংশ নেন তিনি। পরে নির্ধারিত সময় শেষে রাতে পুলিশি পাহারায় তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।

শিরোনাম