ডিএমপির সাবেক কমিশনারসহ ৪ জনের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপের্টারঃ
ডিএমপির সাবেক কমিশনারসহ ৪ জনের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হাবিবুর রহমান ছাড়া বাকি তিনজন হলেন,খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান ও রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া।

প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে রবিবার (১০ আগস্ট) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

শিরোনাম