ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে রায় আজ

সংবাদ জমিন ডেস্ক:
ডিএমপির সাবেক কমিশনার হাবিবসহ ৮ জনের বিরুদ্ধে রায় আজ। বৈষম্যশবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখাঁরপুলে ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট জনের বিরুদ্ধে রায় ঘোষণার জন্য সোমবার (২৬ জানুয়ারি) দিন ধার্য রয়েছে।

এ দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করা হবে। অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এ মামলার রায়ের জন্য ২০ জানুয়ারি দিন ধার্য ছিল। কিন্তু প্রস্তুত না হওয়ায় আজকের দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

শিরোনাম