ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারালো ২ জন

পঞ্চগড় প্রতিনিধিঃ
ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় প্রাণ হারালো ২ জন । পঞ্চগড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) গাড়ির ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে একজন শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মৈত্রী চা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও জগদল বালিয়াডাঙ্গী এলাকার আহমদ আলী (৫৫)। আহতরা হলেন— চৈতন্যপাড়া এলাকার ইজিবাইক চালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের বড় ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।

শিরোনাম