ডিবি প্রধান বললেন,পরিস্থিতির সুযোগ নিচ্ছে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারী

স্টাফ রিপোর্টারঃ
বর্তমান পরিস্থিতির সুযোগ নিচ্ছে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিবি প্রধান বলেন, কোনো চাঁদাবাজ, ছিনতাইকারীর ঠিকানা এই দেশে হবে না। পুলিশ তাদের কঠোরহস্তে দমন করবে। রাজধানীসহ বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ২৭ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় বন্দুক, বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে।

শিরোনাম