ডিমের দামে স্বস্তি, মাছ-মাংসের দাম বাড়তি

সংবাদ জমিন রিপোর্ট:
ডিমের দামে স্বস্তি, মাছ-মাংসের দাম বাড়তি। মাছ-মাংসে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই বললেই চলে। অন্যান্য নিত্যপণ্যের দামেও স্বস্তি নেই। তবে এর মধ্যে সামান্য ভালো খবর, এ সপ্তাহে কিছুটা কমেছে ডিমের দাম।

শুক্রবার (১৬ জানুয়ারি) পুরান ঢাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি টমেটো ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া বাজার ও মানভেদে শিমের কেজি ৩০-৪৫ টাকায়, যা সপ্তাহখানেক আগেও ছিল ৪০ থেকে ৫০ টাকা। প্রতিকেজি মুলা বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। বেগুন পাওয়া যাচ্ছে ৪০-৬০ টাকা কেজিতে। গত সপ্তাহের মতো মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ২০-৩০ টাকায়। শালগম ও পেঁপে কেজিপ্রতি ৩০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। ব্রোকলি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মৌসুমের বাইরে থাকা কিছু সবজির দাম ৭০-৮০ টাকা। পটোল, করলা ও ঢ্যাঁড়স এই দামে মিলছে।

শিরোনাম