ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৩ জনের

সংবাদ জমিনর,অনলাইন ডেস্কঃ
দেশে ডেঙ্গুর প্রকোপ ধীরে ধীরে বাড়ছে। সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিলও। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এ পর্যন্ত ৩২ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে এবছর ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৫ জনে। মে মাসে ১৫ দিনে মারা গেছেন ৮ জন।

আজ সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শিরোনাম