ড্রামট্রাকে আগুন বিক্ষুব্ধ জনতার

বিশেষ প্রতিনিধিঃ
ড্রামট্রাকে আগুন বিক্ষুব্ধ জনতার। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় মোটরসাইকেলকে চাপা দেওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী বালুবাহী ড্রামট্রাকে আগুন দিয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দৌলতদিয়ার সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। আহত মোটরসাইকেল চালকের নাম আলমাস শেখ (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়ত হোসেনের ছেলে।

শিরোনাম