ড. ইউনূসের আগমন নিয়ে নিউইয়র্কে বিএনপি-আওয়ামীলীগ উত্তেজনা

সংবাদ জমিন ডেস্কঃ
নিউইয়র্কে বিএনপি-আওয়ামীলীগ উত্তেজনা। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিনিধি দলের নিউ ইয়র্কে আগমন উপলক্ষে‍ বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। পক্ষে-বিপক্ষে স্লোগানে উত্তপ্ত ছিল জ‍্যাকসন হাইটস চত্বর।

প্রতক্ষ্যদর্শীরা জানান, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় জ‍্যাকসন হাইটসে প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি। একই এলাকায় প্রধান উপদেষ্টাসহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। উভয় পক্ষের স্লোগানে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। তবে সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বড় ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

শিরোনাম