ঢাকায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
ঢাকায় আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল। রাজধানীতে ফের বিক্ষোভ মিছিল করেছেন ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের কয়েক’শ নেতাকর্মী। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের (এনসিপি) সামনে জড়ো হয়ে মিছিল বের করেন। বাংলামোটর থেকে মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের দিকে যান আওয়ামী লীগ নেতাকর্মী ও অনুসারীরা।

মিছিলে থাকা আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা সাংবাদিকদের বলেন, এই অবৈধ সরকার কাউকে শান্তিতে থাকতে দিচ্ছে না। জননেত্রী শেখ হাসিনাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এর প্রতিবাদে আমরা মিছিল করেছি। তিনি বলেন, আমরা দুপুর ২টার পর থেকে বাংলামোটর মোড়ে লোকজন নিয়ে জড়ো হতে থাকি। আড়াইটার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রাস্তা ধরে মিছিল নিয়ে যাই। আমাদের মিছিল দেখে আশপাশের লোকজন মিছিলে যোগ দিয়েছে।

শিরোনাম