ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ হচ্ছে না

সংবাদ জমিন রিপোর্ট:
ঢাকায় আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ হচ্ছে না। নানান বিশৃঙ্খলার কারণে চলমান লাতিন-বাংলা সুপার কাপের শেষ ম্যাচ স্থগিত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আর্জেন্টিনা ও ব্রাজিলের দলের মধ্যে শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আয়োজকদের অব্যবস্থাপনার কারণে তা তা স্থগিত করা হয়েছে।

ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক রুহুল আমিনের আজ (মঙ্গলবার) স্বাক্ষরিত চিঠিতে আয়োজক এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের কথা বলা হয়েছে।

শিরোনাম