সংবাদ জমিন রিপোর্ট:
জুবাইদা রহমান সরাসরি গেলেন এভারকেয়ারে। লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান। ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন তিনি। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকালে হিথ্রো বিমানবন্দরে একটি ফ্লাইটে দেশের পথে রওনা হন ডা. জুবাইদা রহমান। এরপর থেকে তার জন্য অপেক্ষমাণ ছিল বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। তার সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে থাকবেন ডা. জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।