ঢাকায় ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সংবাদ জমিন রিপোর্ট:
ফুটপাত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার। রাজধানী ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটের পাশে ফুটপাত থেকে এক অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করেন। পরে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিরোনাম