ঢাকায় বাস থেকে উদ্ধার হলো ১৪ হাজার পিস ইয়াবা, আটক-২

সংবাদ জমিন রিপোর্টঃ
ঢাকায় বাস থেকে উদ্ধার হলো ১৪ হাজার পিস ইয়াবা, আটক-২। রাজধানী ঢাকার মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে তাদের এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. পারভেজ মোশারফ (২৩) ও মো. মেজবাহ উদ্দিন (২১)। সোমবার (২৪ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করে ডিএনসির রমনা সার্কেল। অভিযানের নেতৃত্ব দেন পরিদর্শক জাকির হোসেন।

শিরোনাম