ঢাকার নিম্ন আদালতে নিরাপত্তা নিয়ে শঙ্কা

স্টাফ রিপোর্টারঃ
নিম্ন আদালতে নিরাপত্তা নিয়ে শঙ্কা। চলতি মাসের ১০ তারিখ ঢাকা মহানগর দায়রা জজ আদালত সংলগ্ন ন্যাশনাল মেডিক্যালের সামনে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে। ২৮ বছর আগের একটি হত্যা মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তিনি। ফেরার পথে তাকে গুলি করেন পিস্তলধারী দুই সন্ত্রাসী। এ ঘটনায় গুলি করা দুই জনসহ পাঁচ জনকে গ্রেফতারের পর চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

এদিকে, আদালতে হাজিরা দিতে এসে এমন ঘটনা কোর্ট নিরাপত্তার আওতায় পড়ে বলছেন কোর্ট সংশ্লিষ্টরা।

শিরোনাম