ঢাকার পল্লবীতে পূর্ব শত্রুতার জের ধরে এক সাথে দুই ভাই–বোন গুলিবিদ্ধ

স্টাফ রিপোর্টারঃ
ঢাকার পল্লবী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুজন বিদ্ধ হয়েছেন। তাঁরা হলেন জসিম উদ্দিন ও তাঁর ছোট বোন শাহিনূর বেগম। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে,পূর্বশত্রুতার জের ধরে পল্লবী এলাকার একটি অপরাধী চক্র গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার পর জসিম উদ্দিন ও শাহিনূর বেগমকে গুলি করেছে।

পুলিশ জানায়,এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শিরোনাম