ঢাকার বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৭

স্টাফ রিপোর্টারঃ
বাংলামোটর রূপায়ন ট্রেড সেন্টারের দোতলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, আসিফ (২১), মোছা. জান্নাতুল মীম (২২), মো. আবরার(২৩), আল-আমিন (২৩), মোঃ ইমরান (২৩), মো. মাসুদ (২২) ও মো. আফসার উদ্দিন (২২) । এদিন বিকাল ৫ টার দিকে আহতদের উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, তাদের হাতে, মাথায় ও শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

শিরোনাম