ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

নিজস্ব প্র্রতিনিধিঃ
ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দদফায় সংঘর্ষ। আইডি কার্ড কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। তাদের থামাতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় ঢাকার সায়েন্সল্যাব মোড়ে প্রথম দফায় সংঘর্ষ শুরু হয়।

সরেজমিনে বেলা ২টার দিকে দেখা যায়, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর থমথমে অবস্থা পুরো এলাকা। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশের বাধার মুখে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের উদ্দেশে মারমুখী অবস্থায় দেখা গেছে। এ ঘটনায় আজিমপুর ও নীলক্ষেত থেকে মিরপুর যাওয়ার সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তীব্র যানজট সৃষ্টি হতে দেখা গেছে।

শিরোনাম