ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঢাবি প্রতিনিধি:
ছাত্রলীগের ঝটিকা মিছিল । ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘রাজবন্দিদের মুক্তি’ ও ‘পুলিশ হত্যার বিচার’ দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের পর ক্যাম্পাসে এটিই তাদের প্রথম প্রকাশ্য মিছিল।

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিন, রবিবার (২২ মার্চ) ভোরে এই ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ অনুযায়ী, প্রায় ১০-১৫ জন নেতাকর্মী মিছিলে অংশ নেন। তারা ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সময় অবস্থান করে দ্রুত এলাকা ত্যাগ করে। পরবর্তীকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেজে এই মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে।

শিরোনাম