ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

সংবাদ জমিন রিপোর্ট:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আদলে রাজধানীর সাত কলেজের স্বাতন্ত্র ও ঐহিত্য রক্ষার বিধান রেখে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬’ বিল শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে পাস হয়েছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি সংসদে উত্থাপন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উত্থাপনের পর দফাওয়ারি কোনও সংশোধনী না থাকায় বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়। বিলে বলা হয়, আধুনিক ও মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদান উপযোগী একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন এবং এর মাধ্যমে ঢাকা মহানগরের ৭টি কলেজকেন্দ্রিক স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে মানসম্মত পাঠ্যক্রম, শিক্ষকতা, সনদায়নসহ সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

কলেজগুলো হচ্ছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ। কেন্দ্রীয়ভাবে মূল ক্যাম্পাসেও অনার্স-মাস্টার্স সোর্স পরিলিত হবে। বিলের তথ্যনুযায়ী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সির মূল ক্যম্পাস পরিচালিত হবে। কলেজগুলোতেও অনার্স-মাস্টার্স থাকবে।

শিরোনাম