ঢাবিতে ছাত্রলীগের পোস্টার লাগানো নিয়ে তুলকালাম

ঢাবি প্রতিনিধি:
ছাত্রলীগের পোস্টার লাগানো নিয়ে তুলকালাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকটি স্থানে পোস্টার সাঁটিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে ‘বাংলাদেশ ছাত্রলীগের সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি চাই’ লেখা সংবলিত পোস্টার দেখা যায়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার দুপুরে প্রক্টর অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। কর্মমূচি থেকে ডাকসু নেতারা ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ যাচাই করে দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিন দুপুর ১টার দিকে ডাকসু নেতারা প্রক্টর অফিসের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন ডাকসু নেতারা।

শিরোনাম