ঢাবিতে ছাত্রলীগ অভিযোগে মারধরের ঘটনায় ছাত্রশক্তির সেই নেতার গ্রামের বাড়িতে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি:
ছাত্রলীগ অভিযোগে মারধরের ঘটনায় ছাত্রশক্তির সেই নেতার গ্রামের বাড়িতে আগুন। এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার পরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নে ডোমগাটা গ্রামের আলী হোসেনের ছেলে সাইফুল্লাহ। গ্রামের বাড়িতে মা-বাবা, বড় ভাই জয়নাল আবেদীন ও সাইফুল্লাহর স্ত্রী ও দুই ছেলে-মেয়ে বাস করতেন। সাইফুল্লাহ বলেন, ‘গতকাল রাত ৩টা ১০ মিনিটের দিকে আমার বাড়ির একটি রান্নাঘরে আগুন দেওয়া হয় এবং বসতঘরে কুপিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু বসতঘরের আগুন বড় হয়নি, নিভিয়ে ফেলা হয়।’

শিরোনাম