ঢাবিতে রাজাকারের ছবি প্রদর্শনীর প্রতিবাদে জাবিতে প্রগতিশীল শিক্ষার্থীদের মশাল মিছিল

সাভার প্রতিনিধিঃ
ঢাবিতে রাজাকারের ছবি প্রদর্শনীর প্রতিবাদে জাবিতে প্রগতিশীল শিক্ষার্থীদের মশাল মিছিল।জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাধীনতা বিরোধী রাজাকার-আল বদর, গণহত্যাকারীদের ছবি প্রদর্শনীর প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল করেছে প্রগতিশলী শিক্ষার্থীরা।

বুধবার (৬ আগস্ট) রাত দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আ.ফ.ম কামালউদ্দিন হল, সালাম-বরকত হল, শহিদ তাজউদ্দিন আহমেদ হল, ২১ নং ছাত্র হল, কাজী নজরুল ইসলাম হল ও মওলানা ভাসানী হল অতিক্রম করে পুনরায় বটতলা এসে মিছিল শেষ হয়।

শিরোনাম