ঢাবি ছাত্রীকে মারধরের ঘটনায় সেই স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালকের জামিন

সংবাদ জমিন রিপোর্টঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ও তার বান্ধবীকে আটকে রেখে মারধরের মামলায় জামিন পেয়েছেন বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেল’র পরিচালক রাজিয়া বেগম। ওআসামিপক্ষের আবেদনের শুনানি নিয়ে রবিবার (১২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান জামিনের আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ওই আবাসিক শিক্ষার্থী স্বপ্ননিবাস হোস্টেলে গিয়েছিলেন তেজগাঁও কলেজছাত্রীর অতিথি হিসেবে। তাদের মারধরের অভিযোগে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে তেজগাঁও কলেজের পাশে ‘স্বপ্ননিবাস হোস্টেল’ থেকে পরিচালক রাজিয়া বেগমকে আটক করা হয়।

শিরোনাম