ঢামেকে এলাকা থেকে ৩ জনের লাশ উদ্ধার

সংবাদ জমিন রিপোর্টঃ
ঢামেকে এলাকা থেকে ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আশপাশ থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবগুলো মরদেহই ভবঘুরেদের বলে জানিয়েছে পুলিশ। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি। তিন জনই পুরুষ।

জানা গেছে,বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর পৌনে ২টার সময় ঢাকা মেডিক্যাল কলেজ গেটের সামনে থেকে অজ্ঞাত পুরুষ (৫০), বিকাল ৫টায় হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে অজ্ঞাত পুরুষ (৬০) এবং বিকাল সোয়া ৫টায় জরুরি বিভাগের মেইন গেটের বিপরীত পাশে প্রাচীরের কাছ থেকে অজ্ঞাত পুরুষ (৩০) এর মৃতদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শিরোনাম