ঢামেকে নারী চিকিৎসকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের জেরে সহযোগী অধ্যাপককে সাময়িক অব্যাহতি

সংবাদ জমিন রিপোর্টঃ
রী চিকিৎসকের বিরুদ্ধে অশালীন মন্তব্যের জেরে সহযোগী অধ্যাপককে সাময়িক অব্যাহতি । ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিভাগের এক রেসিডেন্ট চিকিৎসকের লিখিত অভিযোগের ভিত্তিতে নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ শামসুল ইসলাম খানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অ্যানেস্থেসিয়া বিভাগের একজন চিকিৎসক আজ লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবিগুলোর মধ্যে প্রধান দাবি ছিল ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চিকিৎসককে দায়িত্ব থেকে অপসারণ। আমরা অভিযোগটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়েছি।”

শিরোনাম