তাজরীনের আহত শ্রমিকদের মানববন্ধনে আহাজারি

বিশেষ প্রতিনিধি,সাভার (ঢাকা):
তাজরীনের আহত শ্রমিকদের মানববন্ধনে আহাজারি । ঢাকার সাভারে তাজরীন ফ্যাশনে ভয়াবহ আগুনের ১৩ বছর পূর্তিতে হতাহতদের স্মরণ করে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরে পরিত্যক্ত ‘তাজরীন ফ্যাশন’ নামে ওই গার্মেন্টসের সামনে প্রতি বছরের মতো জড়ো হন শ্রমিকরা।

এরপর নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে নিহতদের স্মরণ করেন। এ সময় নিহতদের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে নিহত ও আহত শ্রমিকদের এক জীবন সমপরিমাণ ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি জানান। তারা জানান, চিকিৎসা না পেয়ে বেশ কয়েকজন শ্রমিক মারা গেছেন।

শিরোনাম