তারাগঞ্জে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত চার আসামি রিমান্ডে

রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে দুই ব্যক্তিকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৪ আগস্ট) তারাগঞ্জ আমলি আদালতের বিচারক কৃষ্ণ কমল রায় এ আদেশ দেন।

রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, রংপুর কারাগার থেকে চার আসামি এবাদত হোসেন (২৭), আখতারুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩৩) ও মিজানুর রহমানকে (২২) কড়া পুলিশি প্রহরায় আদালতে তোলা হয়।

শিরোনাম