তিন দফা দাবিসহ সেনাবাহিনীর বিচার চাইল রাশেদ খান

স্টাফ রিপোর্টারঃ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারের কাছে তিন দফা দাবি জানিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। শনিবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলের আগে সমাবেশ থেকে এ দাবি জানান তিনি।

তিন দফা দাবি হলো,আজকের মধ্যে সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা। এ সময় রাশেদ অভিযোগ করে বলেন, নুরকে হত্যার উদ্দেশে তাকে বুটজুতা দিয়ে পেষা হয়েছে। গতকাল (শুক্রবার) অনেকে বলেছেন আমরা নাকি জাতীয় পার্টির কার্যালয়ের গিয়েছিলাম, সে জন্য মেরেছে। অথচ আমরা সেখান থেকে আমাদের কার্যালয়ের সামনে আসার পরই নুরসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা হয়েছে। হামলায় জড়িত সেনাবাহিনীর সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

শিরোনাম