তিন বাহিনীর প্রধান খালেদা জিয়াকে দেখতে গেলেন

সংবাদ জমিন রিপোর্ট:
তিন বাহিনীর প্রধান খালেদা জিয়াকে দেখতে গেলেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (চেয়ারপারসন) ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যার পর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

শিরোনাম