তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিলো দুর্বৃত্তরা, নিহত-৪

নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৫টার দিকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়। এতে চারজন দগ্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে নাদিরা আক্তার পপি (৩২) ও তার তিন বছরের ছেলে ইয়াছিনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে নেত্রকোনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আগুনের কবলে পড়ে।

শিরোনাম